বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

রামেকে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়।

চলতি ডেঙ্গু মৌসুমে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে এক দিনে দুজনের মৃত্যুর রেকর্ড ছিল। এ নিয়ে রামেক হাসপাতালে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪ জনের।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য জানান।

ডেঙ্গুতে মারা যাওয়া চারজন হলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার আসগার আলীর ছেলে রাবিউল ইসলাম (৪২), নওগাঁর আত্রাই উপজেলার মো. সাকিমের ছেলে মো. ফারুক (৪৩), রাজশাহীর বাঘা উপজেলার জিল্লুর রহমানের ছেলে মো. আরাফাত (১৪) ও রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ফনিদ্রনাথ চক্রবর্তীর ছেলে পুলক কুমার চক্রবর্তী (৭০)।

রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে একজন সম্প্রতি ভারত গমন করেছিলেন। এ ছাড়া বাকিদের কোনো ভ্রমণ ইতিহাস নেই। তারা স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। তারা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাদের আইসিইউতে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান তারা। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ৩৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। চলতি ডেঙ্গু মৌসুমে একসঙ্গে রামেক হাসপাতালে এটিই প্রথম চারজনের মৃত্যু।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ বলেন, ডেঙ্গুজ্বর নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন ৫ হাজার ১৭ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৬৮ জন রোগী। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার ৮৫৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৮ জন। বর্তমানে ১২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X