রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাদের বাড়িতে না পেয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে : মিনু

রাজশাহী বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
রাজশাহী বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, আওয়ামী লীগসহ সরকারের বিভিন্ন সংস্থা হরতাল-অবরোধের মধ্যে গাড়ি পুড়িয়ে এটা বিএনপির নামে চালাচ্ছে। আর পুলিশ মামলা করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। তাদের বাড়িতে না পেলে স্ত্রী বা পরিবারের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে।

আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, গত ২৬ অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত রাজশাহী মহানগরের বিভিন্ন থানায় ২৯টি মামলায় ৫৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর রাজশাহী জেলার ৯ থানায় ১১টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৭১৮ জনকে। এই ১ হাজার ২৭২ নেতাকর্মী এখন কারাগারে রয়েছেন।

মিনু বলেন, এই সরকার বিএনপির নেতাকর্মীদের জেলে পুরে আবারও একটি একতরফা নির্বাচন করতে চায়। এভাবে ২০১৪ সালে ভোট করেছে। কিন্তু দেশের মানুষ ভোট দিতে যায়নি। ২০১৮ সালে সারা বিশ্বের কাছে দেশকে অপমানের দেশ হিসেবে সরকার প্রতিষ্ঠিত করেছে। এবারও ৭ জানুয়ারির ভোট দেশের মানুষ দিতে যাবে না। যে ভোটে দেশের মানুষ অংশ নেয় না, সেই ভোট ভোট না। এ রকম নির্বাচন পৃথিবীর কোথাও গ্রহণযোগ্যতা পাবে না।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগরের সভাপতি এরশাদ আলী ঈসাসহ বিএনপিমনা আইনজীবীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১০

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১১

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১২

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৩

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৪

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৫

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৬

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৭

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৮

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৯

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

২০
X