কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১১:২৭ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন ফরম কেনায় সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

কুমিল্লায় মনোনয়ন ফরম কেনার পর সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা। ছবি : সংগৃহীত
কুমিল্লায় মনোনয়ন ফরম কেনার পর সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা। ছবি : সংগৃহীত

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করায় গোলাম সরওয়ার মজুমদার নামের সাবেক এক ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ নভেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, মাস্ক পরিহিত এক ব্যক্তি প্রথমে হামলা করেন। পরে আরও কয়েকজন মিলে গোলাম সরওয়ার মজুমদারকে কিল-ঘুষি মারেন।

ভুক্তভোগী গোলাম সরওয়ার মজুমদার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। মারধরের ঘটনায় তিনি রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে গোলাম সরওয়ার মজুমদার উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম নিয়ে তিনি নির্বাচন অফিসের সামনের সড়কে এলে কিছু লোক তার ওপর আকস্মিক হামলা করেন। তার সঙ্গে থাকা কয়েকজন কর্মীকেও মারধর করেন। এমনকি তিনি মনোনয়ন ফরম দাখিল করতে গেলে হত্যা করা হবে বলে হুমকিও দেন। এ সময় তারা গালাগাল করছিল আর বলছিল, কামাল ও মহব্বতের নির্দেশ ছাড়া কেন মনোনয়নপত্র কিনেছে সে।

গোলাম সরওয়ার মজুমদার বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের শ্যালক ও লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী এবং মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী কামাল হোসেনের নির্দেশে আমার ওপর হামলা করা হয়।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী বলেন, আমি কেন নির্দেশ দেব? কারা তাকে মারধর করেছেন, আমি জানি না। কে কখন মনোনয়ন ফরম নিয়েছেন জানি না। অহেতুক আমার নাম জড়ানো হচ্ছে। এ ঘটনার সঙ্গে আমি জড়িত না।

রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, মনোনয়ন ফরম নেওয়া এক ব্যক্তির ওপর হামলার একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১০

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১২

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৩

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৪

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৬

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৭

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৮

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৯

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

২০
X