উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৮:০৫ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

উখিয়ায় রোহিঙ্গাদের সাবেক মাঝিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
কক্সবাজারের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আতাউল্লাহ নামের সাবেক এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার থাইংখালীর ক্যাম্প-১৯-এর ইয়াছিন জোহারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আতাউল্লাহ ওই ক্যাম্পের মৃত জালাল আহমেদের ছেলে।

উখিয়া থানার ওসি শামীম হোসাইন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আরসার লোকজন আতাউল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক আতাউল্লাহকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে প্রতিনিয়তই ঘটছে সন্ত্রাসী ঘটনা। বিশেষ করে আরসার অত্যাচার রোহিঙ্গাদের বিষিয়ে তুলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন সময়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করলেও তারা আইনের ফাঁকফোকরে জেল থেকে বেরিয়ে পড়ে। এতে ক্যাম্পের পরিস্থিতি সামাল দিতে অনেক সময় হিমশিম অবস্থায় পড়ে যান আইনশৃঙ্খলায় নিয়োজিতরা।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১০

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১১

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১২

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৩

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৪

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৫

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৭

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৮

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৯

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

২০
X