সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০১:৫৮ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

ঢাকা-আরিচা মহাসড়কে যানজট নেই। ছবি : কালবেলা
ঢাকা-আরিচা মহাসড়কে যানজট নেই। ছবি : কালবেলা

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরতে শুরু করেছে নগরবাসী। এতে সাভারের মহাসড়কগুলোতে গাড়ির চাপ বাড়েছে। তবে তেমন কোনো যানজট নেই। এখন পর্যন্ত সবকটি মহাসড়কের চিত্র স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায়, মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহন অনেকটাই বেশি। কিন্তু রাস্তার কোথাও তেমন যানজট নেই। যাত্রীরা অনেকটা নির্বিঘ্নেই পার হচ্ছেন সাভারের মহাসড়কগুলো।

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় বগুড়াগামী শামীম রহমানের সঙ্গে তিনি বলেন, রাস্তার ভোগান্তির কথা ভেবে পরিবারকে আগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমি আজকে রওনা দিলাম। সড়কে কোনো যানজট নেই। আশা করি, যানজট ছাড়াই বাকি পথ পাড়ি দিতে পারব।

নবীনগর বাসস্ট্যান্ড থেকে পরিবার নিয়ে রাজশাহী যাবেন কাইয়ুম নামের একজন পোশাককর্মী। তিনি বলেন, বৃষ্টি হওয়ায় আজকে গরমটাও কম; পাশাপাশি সড়কের কোথাও জ্যাম নেই। তাই শান্তিতেই বাড়ি যেতে পারব।

বাইপাইলে এসডি পরিবহনের চালক সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত রাস্তায় তেমন কোনো জ্যাম নেই। তবে আজ পোশাক কারখানা ছুটি হবে, সে জন্য বিকেলের দিকে যাত্রীর চাপ বাড়বে অনেক। তখন যানজট দেখা দিতে পারে।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের অ্যাডমিন হোসেন শহীদ চৌধুরী বলেন, আমরা মহাসড়কে তৎপর রয়েছি। এখন পর্যন্ত মহাসড়ক স্বাভাবিক রয়েছে। আশা করি, এবারও ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X