কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৫:৩৫ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কাঁচামরিচের কেজি ৫০০ টাকা!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে শুক্র (২৩ জুন) ও শনিবার (২৪ জুন) প্রতি কেজি মরিচ ২০০ টাকা দরে বিক্রি হলেও তিন দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৩০০ টাকা। মঙ্গলবার সেখানে (২৭ জুন) প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে।

বিক্রেতাদের দাবি, প্রথমে প্রচণ্ড গরমে মরিচের ফলন কম হয়। গত সপ্তাহে টানা বৃষ্টিতে মরিচ গাছ ঝলসে মরে যাওয়ায় দাম বেড়েছে। মঙ্গলবার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়। এদিন দুপুরে বাজার ঘুরে আরও দেখা যায়, কমলগঞ্জের শমসেরনগর বাজারের বিক্রেতারা কাঁচামরিচ প্রতি কেজি ৫০০ টাকা দরে বিক্রি করছেন। বাজারভেদে আরও বেশি দামে বিক্রি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে ক্রেতাদের। এত দ্রুত কাঁচামরিচের ঝাঁজে দিশেহারা ক্রেতা।

ভানুগাছ বাজারের ব্যবসায়ী রনি বলেন, ‘লাগাতার গরমে কৃষকের ক্ষেতের মরিচ গাছ প্রথমে শুকিয়ে নষ্ট হয়ে যায়। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে মরিচ গাছ ঝলসে মরে যাওয়ায় চাহিদা অনুযায়ী বাজারে উঠছে না মরিচ। নেই পর্যাপ্ত আমাদানিও।’

অপরদিকে স্থানীয় চাষিরা বেশি দামে বিক্রির আশায় এলাকার বাইরে মরিচ নিয়ে যাচ্ছেন। ফলে বাজারে হঠাৎ মরিচের দাম বেড়ে যায়। পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৫০ টাকা দরে। আর খুচরা বাজারে তা বিক্রি করা হচ্ছে ৫০০ টাকায়।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X