বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অব্যাহতি দেওয়ায় মনোনয়ন তুলেও জমা দিলেন না বিএনপি নেতা

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু। ছবি : কালবেলা
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু। ছবি : কালবেলা

নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পত্নীতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু মনোনয়ন ফরম তুলেও জমা দেননি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের প্রার্থী হতে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন ফরম উঠিয়েছিলেন তিনি। বিএনপি দল থেকে অব্যাহতি দেওয়ার কারণে তিনি আর মনোনয়ন ফরম জমা দেবেন না।

বুধবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে মুঠোফোনে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন মতিউর রহমান মন্টু।

এর আগে মনোনয়ন ফরম নেওয়ার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মঙ্গলবার (২৮ নভেম্বর) উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে অব্যাহতি প্রদান করা হয়। বিষয়টি জানাজানি হলে একাধিক অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।

তবে বিষয়টি নিশ্চিত হতে পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনের মুঠোফোনে গণমাধ্যমকর্মীরা একাধিকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

এদিকে মনোনয়ন ফর্ম উঠানোর বিষয়টি স্বীকার করে মতিউর রহমান মন্টু মুঠোফোনে কালবেলাকে বলেন, আমি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তৃণমূল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম। ভোট করারও ইচ্ছে ছিল। কিন্তু কাগজপত্রে সমস্যা থাকার কারণে সেটি জমা দিতে পারিনি। অব্যাহতির বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, তারাই অব্যাহতি দিয়েছিল, তারাই আবার ঠিক করে নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X