আব্দুর রশিদ, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ভাপা-পুলি পিঠাতেই চলে ঠাকুরগাঁওয়ের মাহাবুবের সংসার

পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন দিনমজুর মাহাবুব। ছবি : কালবেলা
পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন দিনমজুর মাহাবুব। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এবার কার্তিকের শেষে অগ্রহায়ণের শুরুতে আগাম শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। দিনের বেলায় এর প্রভাব বোঝা না গেলে ও সন্ধ্যা নামতেই মনে হয় শীতের কবলে পড়েছে মানুষ। আর এ সুযোগকে কাজে লাগিয়েছে শীতের সন্ধাকালীন ভাপা-পুলি পিঠা ও হাঁস-মুরগির ডিম বিক্রিসহ শীতের বিভিন্ন পিঠার দোকানিরা।

দুপুর গড়িয়ে বিকেল হলেই দোকানিরা তাদের দোকান নিয়ে হাটে বাজারে পাকা রাস্তার ধারে, কাঁচা-পাকা রাস্তার মোড়ে অস্থায়ীভাবে বসে। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানগুলো খোলা রাখে এতে বেশ জমে উঠে তাদের দোকান। মানুষও খাওয়ার জন্য ভিড় জমায় এসব দোকানে। বসার জায়গা না থাকলে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দে আর উল্লাসের মধ্যে সময় কাটিয়ে খেয়ে দেয়ে বাড়ি ফিরে। আবার কেউ কেউ নতুন বধূ ও ছেলেমেয়ে এবং বৃদ্ধা বাবা-মায়ের জন্য কিনে নিয়ে যায়।

এসব দোকানিদের একজন উপজেলার ধীরগঞ্জ গ্রামের মাহাবুব। ভাপা-পুলি পিঠার দোকান করেই চলে এই দিনমজুরের সংসার।

সরেজমিনে মাহাবুবের অস্থায়ী পিঠাপুলির দোকানে দেখা যায়, অনেক মানুষ জটলা পাকিয়ে বসে পিঠাপুলি খাচ্ছেন। খোশ গল্পও করছেন কেউ কেউ। এদিকে আপন তালে পিঠা বানাচ্ছেন দিনমজুর মাহাবুব।

উপজেলা ধীরগঞ্জ বাজারের দোকানি মাহাবুব জানায়, প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সে দোকানে এ সকল খাওয়ার জিনিস বিক্রয় করে ২ থেকে ৩ হাজার টাকা এতে তার আয় ভালো হয় এবং সংসারও ভালো চলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১০

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১২

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

১৩

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

১৪

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১৫

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১৬

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১৭

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৯

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

২০
X