কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্বৃত্তের আগুনে পোড়া যাত্রীবাহী বাস। ছবি : কালবেলা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্বৃত্তের আগুনে পোড়া যাত্রীবাহী বাস। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার জিরানি বাজার এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্বৃত্তরা এ আগুন দেয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন জিরানি এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পালমাল ফ্যাক্টরির সামনে ইতিহাস পরিবহনের একটি বাসে কয়েকজন দুষ্কৃতকারী আগুন দিয়ে পালিয়ে যায়।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, জিরানি এলাকায় বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছিল। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের টিম ফিরে এসেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী কাশিপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান জানান, সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীবেশী দুর্বৃত্তরা কালিয়াকৈর নবীনগর সড়কের জিরানী বাজার এলাকায় ঢাকাগামী বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় বাসে অল্প কয়েকজন যাত্রী ছিল। আগুনে বাসের সামনের অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১০

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১১

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১২

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৩

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৪

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৫

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৬

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৭

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

২০
X