রংপুর ব্যুরো
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

জিএম কাদেরের আসনে স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের রানি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিচ্ছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানি। ছবি : কালবেলা
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিচ্ছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানি। ছবি : কালবেলা

রংপুর-৩ সদর আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে শতাধিক তৃতীয় লিঙ্গের সদস্যদের সঙ্গে নিয়ে রংপুর সদর উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি। এর আগে গত ২১ নভেম্বর মনোনয়ন ফরম তুলেছিলেন রানি।

রংপুর সদর নির্বাচন কর্মকর্তা মমিনুর ইসলাম জানান, দুপুরে তিনি ও তার নমিনিরা এসে মনোনয়ন ফরম জমা দিয়েছেন, আমরা ফরম গ্রহণ করেছি।

মনোনয়ন জমা শেষে রানি জানান, আমাদের এবং রংপুর অঞ্চলের মানুষের কথা বলার মতো নেতা আমরা দেখিনি। রংপুর মহাপরিকল্পনা বাস্তবায়ন করার মতো কেউ নেই। আমাদের অধিকার নিয়ে কেউ কথা বলে না। আমি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। এ জন্য নির্বাচন করতে চাই। ভোটে জিতলে সবার অধিকার নিয়ে কাজ করব।

জানা গেছে, রংপুর সদরের নুরপুরে জন্ম নেওয়া রানি রংপুর সরকারি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে অষ্টম শেণি পর্যন্ত পড়েছেন।

রংপুর সদরের সামছুর হক জানান, আমরা সাধারণত দেখি তৃতীয় লিঙ্গের মানুষজন রাস্তায় রাস্তায় ও মানুষের বাসা বাড়িতে গিয়ে টাকা নেয়। কিন্তু ভোটে দাঁড়াবে এটা বিস্ময়কর, তাও আবার জাতীয় নির্বাচন। তবুও তার জন্য শুভকামনা।

আরিফুল ইসলাম নামে আরেকজন বলেন, তারা পরিবার এমনকি সমাজে অবহেলিত ও বঞ্চিত। তারা যদি জনপ্রতিনিধি হয় তবে সেটা অবশ্যই ভালো খবর। আমি চাই রানি নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হোক।

রংপুর- ৩ আসনে জিএম কাদের ছাড়াও আওয়ামী লীগের তুষার কান্তি মন্ডল ছাড়াও ১০ ব্যক্তি মনোনয়নপত্র নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X