সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০১:৪০ এএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৪:২২ এএম
অনলাইন সংস্করণ

সিলেটের ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় ভারসাম্য হারিয়ে উল্টে যায় মিতালী পরিবহনের একটি বাস। ছবি : কালবেলা
ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় ভারসাম্য হারিয়ে উল্টে যায় মিতালী পরিবহনের একটি বাস। ছবি : কালবেলা

সিলেটের ওসমানী নগরে বাসের ধাক্কায় একজন ইজিবাইক চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন। মঙ্গলবার (২৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার শেরপুর টোলপ্লাজার শেরপুর সেতুর সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইজিবাইক চালক জুয়েল শেরপুর নতুন বস্তির ইজ্জত আলীর ছেলে এবং আসমা বেগম উপজেলার সাদিপুর ইউপির সুন্দিকলা গ্রামের সত্তার মিয়ার স্ত্রী। তবে এখনো আহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার পর শেরপুর হাইওয়ে, ওসমানী নগর থানা পুলিশ এবং তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী মিতালী পরিবহনের একটি বাস শেরপুর সেতু পার হয়ে টোলপ্লাজার একটু সামনে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এসময় ভারসাম্য হারিয়ে বাসটি উল্টে যায়।

অটোরিকশার চালক জুয়েল মিয়া ও যাত্রী আসমা বেগম ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশায় থাকা অজ্ঞাতনামা আরেক যাত্রীসহ বাসের ৬ জন যাত্রী আহত হন।

ওসমানী নগর থানার ওসি সাছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের মরদেহ শেরপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১০

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১১

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১২

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৩

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৫

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৬

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৮

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৯

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

২০
X