শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট শহরে মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে মশাল মিছিল

সিলেট শহরে মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে মশাল মিছিল করছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সিলেট শহরে মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে মশাল মিছিল করছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে সিলেট শহরে মশাল মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এই মশাল মিছিলে নেতৃত্ব দেন সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

সরকারের পদত্যাগের একদফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে নবম দফায় রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি এবং সমমনা দল ও জোটগুলো।

মশাল মিছিলটি সিলেট নগরীর কেন্দ্রবিন্দু রিকাবীবাজার থেকে শুরু হয়ে চৌহাট্টায় এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা চৌহাট্টা পয়েন্টে আগুন জালিয়ে রাস্তা অবরোধ করে চলে যায়। পরবর্তীতে পুলিশ এসে রাস্তার আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মিফতাহ্ সিদ্দিকী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই সরকার যতক্ষণ পর্যন্ত বিদায় না নিবে ততক্ষণ বিএনপির আন্দোলন সংগ্রাম চলবে এবং আমরা রাজপথ থেকেই এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে তবেই ঘরে ফিরব। তিনি রোববার থেকে ১ দফা সরকারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার জন্য দেশবাসী ও উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১০

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১১

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১২

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৩

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৪

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৫

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৬

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৭

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৮

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৯

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

২০
X