বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে এমপি হারুনসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল

এমপি বজলুল হক হারুন। ছবি : সংগৃহীত
এমপি বজলুল হক হারুন। ছবি : সংগৃহীত

ঝালকাঠিতে এমপি বজলুল হক হারুনসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় ঝালকাঠির দুটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ‘প্রার্থিতা যাচাই-বাছাই বোর্ডের’ প্রধান রিটার্নিং অফিসার এ সিদ্ধান্ত জানান।

বজলুল হক হারুন ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মনোনয়নপত্র জমা দেন। তবে এ আসনে তার মনোনয়ন বাতিল করে বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ফারাহ গুল নিঝুম জানান, বাতিলকৃত প্রার্থীরা হলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান, মোহাম্মাদ ইসমাইল, ব্যারিস্টার ফখরুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত এজাজুল হক এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জাতীয় পার্টি মনোনীত নাসির উদ্দিন। দলীয় মনোনয়নপ্রাপ্তদের ত্রুটিপূর্ণ কাগজপত্র এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারী ১ শতাংশ ভোটারদের তালিকায় দেওয়া তথ্য যাচাইকালে সত্যতা না পাওয়ায় প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বজলুল হক হারুন ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঝালকাঠি-১ আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে আসনটি ধরে রাখেন তিনি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১১

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১২

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৩

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৪

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৭

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৮

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৯

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

২০
X