চকরিয়ায় (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগ প্রার্থীর মনোয়নপত্র বাতিল

সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত।
সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহীন ইমরান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থী বাছাই কার্যক্রম চলে। এ সময় ১৩ জন প্রার্থীর মধ্যে আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহীন ইমরান বলেন, আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদ দুটি ব্যাংকে ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ সমর্থন সূচক তালিকা সংযুক্ত না করায় শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াছ এবং সমর্থনকারীদের তথ্য যাচাইয়ে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম, কমর উদ্দিন আরমান ও শাহনেওয়াজ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গত ২৩ নভেম্বর আদালত ঋণখেলাপির তালিকা থেকে আমাকে বাদ দেওয়ার আদেশ দেন। সে হিসেবে আমি ঋণখেলাপি নই। অথচ ক্রেডিট ইনফরমেশন রিপোর্টে (সিআইবি) আমাকে খেলাপি দেখিয়ে বাতিল করা হলো। এটা অন্যায্যতা। আমি আপিল করব।’

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে লড়তে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দেন ১৩ জন। মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মহাসচিব আবদুল আউয়াল মামুন, জাতীয় পার্টির ( জেপি) প্রেসিডিয়াম সদস্য এ এইচ সালাহউদ্দিন মাহমুদ, জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী হোসনে আরা, ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ বশিরুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোহাম্মদ বেলাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম, শফিকুল ইসলাম, কমর উদ্দিন, তানভির আহমদ সিদ্দিকী তুহিন, শাহনেওয়াজ চৌধুরী, শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াছ।

এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দিন আরমান, স্বতন্ত্র প্রার্থী শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াছ, স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১০

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১১

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১২

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৩

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৪

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৫

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৬

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৭

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৮

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৯

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

২০
X