মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪ এএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন বাতিল হওয়ায় গড়াগড়ি করে কান্না

মনোনয়নপত্র বাতিলের খবরে গড়াগড়ি দিয়ে কান্নায় ভেঙে পড়েন এমপি প্রার্থী। ছবি : কালবেলা
মনোনয়নপত্র বাতিলের খবরে গড়াগড়ি দিয়ে কান্নায় ভেঙে পড়েন এমপি প্রার্থী। ছবি : কালবেলা

মানিকগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী আব্দুল আলী বেপারীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় রিটার্নিং অফিসারের কার্যালয়ের বারান্দায় গড়াগড়ি দিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এ সময় তিনি চিৎকার করে তিনি বলেন, চক্রান্ত করে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। পরে পুলিশ ও রিটার্নিং অফিসের লোকজন তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে তার প্রার্থিতা বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেহেনা আকতার।

আব্দুল আলী বেপারীর বাড়ি মানিকগঞ্জ ঘিওর উপজেলার সিংজুড়ি ইউনিয়নের ভেড়াডাঙ্গা গ্রামে। তিনি ইট ও বালুর ব্যবসা করেন।

স্বতন্ত্র প্রাথী আব্দুল আলী বেপারীর কাগজপত্রের মধ্য তার নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের তালিকা দিতে না পারায় তার মনোনয়ন বাতিল হয়ে যায় বলে রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়।

আব্দুল আলী বেপারী বলেন, ‌‘এবার দ্বাদশ সংসদ নির্বাচনে আমাকে মানুষ ভোট দিবে সেই বিশ্বাস আমার আছে। এজন্য চক্রান্ত করে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে চাইছে।’

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি।

আব্দুল আলী বেপারী এর আগেও ২০১১-১৬-২১ সালেও তিনবার ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। টানা তিনবারই ইউপি নির্বাচনে তিনি পরাজিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনার তীরে নতুন বন্দর

নিজ মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে...

অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

ইউটিউবে মাদ্রাসার প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

বন্যা-পাহাড়ধসে প্রাণহানি ৫, বিপর্যস্ত দুই লক্ষাধিক মানুষ

ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

গার্মেন্টসকর্মীর আত্মহত্যা: ‘পরকীয়া নয়, পারিবারিক বিরোধই কারণ’

বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির রেসপন্স টিম গঠন

৮০ বছরে পদার্পণ উপলক্ষে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

ঢাকাসহ ১৬ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

১১

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

১২

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

১৩

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

১৪

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

১৫

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

১৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

১৭

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

১৮

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

১৯

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

২০
X