বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন

সিরাজগঞ্জে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন। ছবি : কালবেলা

বগুড়া-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের ১টি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৩ ডিসেম্বর) রাতের দিকে উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কাভার্ডভ্যানটির কেবিন ও ভেতরে থাকা কিছু মালামাল পুড়ে গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল ওদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতিতে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে এবং গাড়ির ভেতরে অবশিষ্ট মালামাল উদ্ধার করে। তবে গাড়ির ড্রাইভার এবং হেলপারের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, নবগ্রাম করতোয়া কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড ভ্যানে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যাই। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে সামনের কেবিনটা পুড়ে গেছে। ভেতরে কিছু মালামাল পুড়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল ওদুদ জানান, ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X