কালীগঞ্জ (লালমনিহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৫৮ এএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাট-২ আসনে বাদ পড়লেন ৪ প্রার্থী

লালমনিরহাটের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
লালমনিরহাটের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে ১১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছিলেন। যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগের (বিদ্রোহী) ১ স্বতন্ত্র প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে লালমিরহাট জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাতিলের বিষয়টি সাংবাদিকদের জানান লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী হালিমা খাতুন, বাংলাদেশ জাতীয় কংগ্রেস দেলাব্বর হোসেন, স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্রনাথ বর্মন ও জাকের পার্টির রজব আলী ।

লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ জানান, প্রার্থীদের সার্বিক তথ্যের যাচাই-বাছাই করা হয়েছে। যাদের অসংলগ্ন তথ্য ত্রুটিপূর্ণ আবেদন ও অন্যান্য ত্রুটি পাওয়া গেছে তাদের মনোনয়ন বাতিল হয়েছে এবং বৈধ প্রার্থীদের নির্বাচন সম্পর্কিত বিভিন্ন তথ্য, করণীয় এবং বর্জনীয় বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কার্যালয়ে নিজ নিজ দলের প্রার্থীরা এসে মনোনয়নপত্র দাখিল করেন। লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। আর প্রতীক বরাদ্দ হবে আগামী ১৮ ডিসেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১০

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১১

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১২

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৩

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৪

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৫

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৬

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৭

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৮

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৯

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

২০
X