মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভোটার তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর দেখানো সেই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শহীদ। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শহীদ। ছবি : সংগৃহীত

ভোটার তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর দেখানোয় মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শহীদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মৌলভীবাজারের ৪টি আসনের মনোনয়পত্র বাছাইয়ের বিফ্রিং দেওয়া হয়। এসময় তিনি স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম শহীদের মনোনয়পত্র বাতিল ঘোষণা করেন।

এর আগে সকালে বাছাইয়ের সময় দেখা যায়, মোহাম্মদ আব্দুর রহিম শহীদ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মোট ভোটারের এক শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষরসহ জমা দিয়েছেন। সেখানে তার সমর্থনকারী মৌলভীবাজার সদর উপজেলার কাশিমপুর এলাকার ভোটার বশির মিয়া ১১ মাস আগেই মৃত্যুবরণ করেছেন। মৃত্যু ব্যক্তি কীভাবে স্বাক্ষর করলেন এই নিয়ে প্রশ্ন তোলেন সেখানে থাকা আইনজীবী ও অন্যান্য দলের প্রতিনিধিরা। এ ছাড়াও সমর্থনকারী জেলি বেগমের ভোটার ঠিকানায় এই নামে কোনো ভোটার পাওয়া যায়নি। সমর্থনকারী বাছিত মিয়া তিনি নিজ এলাকায় অবস্থান করেন না, তিনি ঢাকার বাসিন্দা। তাই স্থগিত হয়ে যায় তার মনোনয়ন।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. উর্মি বিনতে সালাম বলেন, আমরা নির্বাচনী আইন ও পরিপত্র অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। আইনে যা আছে তাই হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এম এ রহিম, জাসদের আব্দুল মছব্বির, ওয়ার্কাস পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির রুহুল আমিন ও মো. আলতাফুর রহমান, সাংস্কৃতিক মুক্তি জোটের ফাহাদ আলম, ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ, জাকের পার্টির মোহাম্মদ আব্দুল কাইয়ুম, এনপিপির আবু বক্কর ও স্বতন্ত্র প্রার্থী সাদেক আহমদ। এর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১০

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১১

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১২

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১৩

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৪

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৫

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৬

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৭

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৮

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৯

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

২০
X