ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতার সরঞ্জামসহ ফেনীতে ২ অবরোধকারী গ্রেপ্তার

নাশকতার সরঞ্জামসহ ফেনীতে গ্রেপ্তার এক অবরোধকারী। ছবি : কালবেলা
নাশকতার সরঞ্জামসহ ফেনীতে গ্রেপ্তার এক অবরোধকারী। ছবি : কালবেলা

নাশকতার সরঞ্জামসহ ফেনীতে দুই অবরোধকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে ফেনীর পুলিশ সুপার কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান।

গ্রেপ্তাররা হলেন- ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইকবাল হোসেন (৩৩) ও ফেনী সদর উপজেলা যুবদল নেতা সালমান ফারসি (৩৫)।

পুলিশ সুপার বলেন, গত বেশ কয়েকদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ ফেনী বড় বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবরোধ সমর্থনে পিকেটিং, গাড়ি ভাঙচুর ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে আসছে। এর প্রেক্ষিতে সোমবার সকালে পুলিশের বিশেষ অভিযানে ফেনী শহরের চাড়িপুর রাস্তার মাথা এলাকায় নাশকতা করতে অগ্নিসংযোগের জন্য চটের বস্তায় রাখা লোহার তৈরি বিভিন্ন সরঞ্জামসহ তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় জুনিয়র মিরাজ (২০) নামে একজন পালিয়ে যায়।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X