শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তায় সাইড দেওয়া নিয়ে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

নিহত স্কুলছাত্র সিহাব উদ্দিন। ছবি : সংগৃহীত
নিহত স্কুলছাত্র সিহাব উদ্দিন। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সাইকেলের সাইড না দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভাণ্ডার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিহাব উদ্দিন (১৬) গঙ্গারামপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে স্থানীয় দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।

ওই কিশোরের ভাই আব্দুস সামাদ জানান, সিহাব সাইকেলে করে পাশের গ্রাম যাচ্ছিল বন্ধুর সঙ্গে দেখা করতে। শেরপুর ভাণ্ডার গ্রামে রাস্তায় সাইড দেওয়া নিয়ে এলাকার ফিরোজ, রোজদুল ও নাহিদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে তারাসহ আরও কয়েকজন মিলে সিহাবকে বাঁশ ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X