চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় যুবকের প্রকাশ্যে মাদক সেবন

মাদক সেবন করছেন মো. পিন্টু। ছবি : কালবেলা
মাদক সেবন করছেন মো. পিন্টু। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রকাশ্যে মাদক সেবন করে আলোচনায় এক যুবক। ইতিমধ্যে যুবকের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আলোচিত এ যুবকের নাম মো. পিন্টু (৩০)। তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আবদুল মজিদের ছেলে। তাকে গ্রেপ্তারে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকাপুর ইউনিয়নের জামপুর পূর্ব পাড়া মোস্তফা মিয়ার মুদি দোকানের সামনে সোমবার দুপুরে পিন্টু নামের এক যুবক প্রকাশ্যে ফেনসিডিল সেবন করে। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইলে প্রকাশ্যে মাদক সেবনের দৃশ্যটি ভিডিও ধারণ করে। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘পৃথিবী তোমার আমার’ নামক একটি আইডি থেকে এ ভিডিওটি ভাইরাল হয়। ৮ সেকেন্ডের ভিডিওতে পিন্টুকে বলতে শোনা যায়, ‘আঁই পিন্টু পিন্টু, আঁই ফেনসি খাই।’

কালিকাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল আহমেদ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমিও মাদক সেবনের ভিডিওটি দেখেছি। প্রকাশ্যে মাদক সেবনের কারণে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আমি এর প্রতিকারে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, ‘বিষয়টি মাত্র জেনেছি। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওটি দেখে প্রকাশ্যে মাদকসেবনকৃত যুবককে আইনের আওতায় আনা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

১০

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

১১

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১২

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১৩

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১৪

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৫

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৬

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৭

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৮

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৯

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

২০
X