ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে নৌকার প্রার্থী আলাউদ্দিন নাসিমকে শোকজ

ফেনী-১ আসনের আ.লীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ছবি : কালবেলা
ফেনী-১ আসনের আ.লীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে শোকজ করেছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ফেনীর সিনিয়র সহকারী জজ ও ওই আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন এ আদেশ প্রদান করেন।

আদেশের কপিতে উল্লেখ করা হয়, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম নির্বাচনে প্রার্থী হয়ে তার নির্বাচনী এলাকা ছাগলনাইয়ার শুভপুরে শোভাযাত্রা ও আলোচনায় অংশ নেন। যা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের শামিল। এমতাবস্থায় এ বিষয়ে সশরীরে হাজির হয়ে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার মধ্যে অনুসন্ধান কমিটির নিকট ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুসন্ধান কমিটির ব্যাখ্যা তলবের বিষয়ে ফেনী-১ আসনের নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম মুঠোফোনে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মতো কোনো কাজ আমি করিনি। তিনি বলেন, দলীয় প্রচারণার কাজেও আমি যাইনি, এখনও নির্বাচনী প্রচারণা শুরু হয়নি। শুধু দলীয় কর্মিসভায় যোগ দেওয়ার কথা তিনি স্বীকার করেন। তবে এ ব্যাপারে কোনো চিঠি পাওয়ার কথা তিনি প্রতিবেদককে জানাননি।

তবে অনুসন্ধান কমিটির কার্যালয়ের একটি সূত্র ব্যাখ্যা তলবের বিষয়টি নিশ্চিত করে বলেন, কমিটির চেয়ারম্যান কর্তৃক ব্যাখ্যা তলবের চিঠি স্বাক্ষর হওয়ার পর অফিসিয়াল প্রসেসে রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীর কাছে পাঠানো হয়েছে। তবে আদেশের বাহক এখন পর্যন্ত ওই চিঠি নিয়ে পথে রয়েছেন।

ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, জেলার ৩টি সংসদীয় আসনে নির্বাচন পূর্ব অনিয়ম নিষ্পত্তি করতে প্রতিটি আসনে একজন বিচারককে প্রধান করে নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তারা আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি দেখভাল করছেন। শোকজের কপি এখন পর্যন্ত আমার হাতে পৌঁছেনি।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর ১২ ধারা অনুযায়ী, কোনো রাজনৈতিক দল কিংবা দল মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এ ছাড়া ৬ (গ) ধারায় কোনো রাজনৈতিক দল কিংবা দল মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে সভা করতে চাইলে অন্তত ২৪ ঘণ্টা আগে অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১০

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১১

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১২

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৩

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১৪

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৫

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৬

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৭

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১৮

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১৯

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

২০
X