নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাই ও প্রতারণার অভিযোগে পৌর কমিশনার আটক

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

ময়মনসিংহের নান্দাইলে ডলার ভাঙানোর কথা বলে ব্যবসায়ীকে ডেকে এনে ছিনতাই ও প্রতারণার অভিযোগে এক পৌর কমিশনারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) নান্দাইল মডেল থানা পুলিশ বাদীর অভিযোগের ভিত্তিতে নান্দাইল পৌর সভার ৬নং ওয়ার্ডের কমিশনার শাহ আলমকে (৩৫) নিজ এলাকা থেকে আটক করে।

নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ছিনতাই ও প্রতারণার শিকার মামলার বাদী ওমর ফারুক (৩৫) নরসিংদী জেলার মাধবদী উপজেলার মহিষাগুড়া ইউনিয়নের মাধবদী গ্রামের মৃত হযরত আলী মাস্টারের পুত্র। ওমর ফারুক ডলার ব্যবসার সঙ্গে জড়িত। সেই সুবাদে ১৫ দিন আগে ডলার ভাঙানোর বিষয়ে নান্দাইল উপজেলার জাহাঙ্গীর (৪০) নামে এক রাজমিস্ত্রির সঙ্গে কথা হয় তার। নরসিংদীর মাধবদী এলাকায় কাজ করার সময় ওমর ফারুকের সঙ্গে পরিচয় হয় ওই রাজমিস্ত্রীর। এ ছাড়া জাহাঙ্গীর গরিব হওয়ায় বিভিন্ন সময়ে টাকা-পয়সা দিয়েও সহযোগিতা করতেন ব্যবসায়ী ওমর ফারুক। কিন্তু গত ছয় মাস আগে জাহাঙ্গীর তার নিজ এলাকা নান্দাইলে চলে আসে এবং পরবর্তীতে সে ওমর ফারুককে জানায়, সড়ক দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। কিছুদিন আগে জাহাঙ্গীরের আত্মীয়ের কাছে কিছু ডলার আছে এবং তা বিক্রি করে দিতে হবে বলে ওমর ফারুককে মোবাইলে জানায় জাহাঙ্গীর। ওই ডলারের মূল্য প্রায় ৩ লাখ টাকা বলেও জানায় সে। ব্যবসায় লাভবান হওয়ার স্বার্থে জাহাঙ্গীরের কথামতো সোমবার (৪ ডিসেম্বর) ওমর ফারুক নগদ টাকাসহ অনু বর্মন নামে একজন সহযোগীকে সাথে নিয়ে নান্দাইল উপজেলায় আসেন।

নান্দাইল উপজেলার ডায়াবেটিক হাসপাতালের সামনে পৌঁছালে পৌর কমিশনার শাহ আলম ও জাহাঙ্গীর দুজন অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী ওমর ফারুক ও তার সহযোগী অনু বর্মনের কাছ থেকে নগদ দুই লাখ ২৩ হাজার টাকা, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ১টি রুপার ব্রেসলেটসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের একটি অটোগাড়িতে উঠিয়ে দেয় তারা। পরে ওমর ফারুক নান্দাইল থানায় পৌর কমিশনার শাহ আলম ও জাহাঙ্গীরের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ পৌর কমিশনার শাহ আলমকে আটক করতে সক্ষম হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতদের চিনে ফেলাই কাল হলো মিল মালিকের

বন্যা পরিস্থিতির অবনতি / মনু নদীর বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত, পানিবন্দি অর্ধলাখ মানুষ

২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ ২ ভারতীয় নাগরিক আটক

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে এবার মুখ খুললেন হালান্ড

শাহবাগে কোরআন পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার মেহেদী কারাগারে

খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন কত কোটি মানুষ, জানাল ইরানি গণমাধ্যম

যাত্রীবেশে বাসে ছিনতাই, ১১ স্মার্টফোনসহ মূলহোতা গ্রেপ্তার 

পাহাড়ি ঢলে প্রাণ গেল দুই শিশুর

ভারী বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান 

১০

‘গোমতীর পানি বাড়তাছে হুনলেই বুকটা মুচড় দিয়া ওডে’

১১

টানা বর্ষণে পটুয়াখালীতে জনদুর্ভোগ, বাড়ছে দুশ্চিন্তা 

১২

মেসিদের মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর পেল সুইজারল্যান্ড

১৩

‘আপনার ছেলে ডিবির হাতে’—এক কলেই দুই লাখ টাকা খোয়ালেন তিন শিক্ষক

১৪

রাজধানীর ২ স্থানে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৪

১৫

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

১৬

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

১৭

নিখোঁজের দুদিন পর মিলল কিশোরের মরদেহ

১৮

বন্যার পানিতে নৌকাডুবে ২ বোনের মৃত্যু

১৯

পারিবারিক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X