দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক হারেজ আলী (৬৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের উজিরপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক হারেজ আলী দামুড়হুদার বিষ্ণপুর গ্রামের উত্তর পাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালে ভ্যানচালক হারেজ আলী বিষ্ণপুর গ্রাম থেকে উজিরপুর মাদ্রাসার এক ছাত্রীকে মাদ্রাসায় নিয়ে আসেন। ওই ছাত্রীকে মাদ্রাসায় নামিয়ে ভ্যান ঘোরানোর সময় চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদার দিকে যাওয়া দ্রুত গতির একটি মাইক্রোবাস ভ্যানের সামনে ধাক্কা দিলে ভ্যানচালক হারেজ আলী সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর জানান, ঘাতক মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

বাজারে অচল ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১১

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

১২

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

১৩

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

১৪

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

১৫

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

১৬

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

১৭

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

১৮

যে কারণে বাতিল ইয়ামালের গোল

১৯

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

২০
X