সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:২১ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাস। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাস। ছবি : কালবেলা

সিলেট-তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী তানিম আহমদ নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস্) শেখ মোহাম্মদ সেলিম।

নিহত তানিম আহমদ (২০) গোলাপগঞ্জ উপজেলার পানি আগা গ্রামের বুদন উদ্দিনের ছেলে। তাৎক্ষণিকভাবে আহত নাহিদের পরিচয় পাওয়া যায়নি।

নিহত তানিমের বন্ধু মুন্না জানান, জৈন্তাপুর উপজেলার শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য শনিবার সকালে আমরা বন্ধুরা বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে জৈন্তাপুরের সারিঘাট নামক স্থানে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে আহত নাহিদ ও তানিমকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তানিমকে মৃত ঘোষণা করেন।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস্) শেখ মোহাম্মদ সেলিম কালবেলাকে বলেন, জৈন্তাপুরের সারিঘাট এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তানিম আহমদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্নে সরকারের শিক্ষার্থীবান্ধব পাঁচ উদ্যোগ

রিমান্ডে নিয়ে ৭৬ চেকে সই / ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮১

জলাবদ্ধতায় নেওয়া যায়নি হাসপাতালে, ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ৬ প্রস্তাব শিক্ষার্থীদের

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঢাকা জেলা পরিষদ টাওয়ার প্রকল্পে নতুন গতি

ফাইনাল নিশ্চিত করার পরেই ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা!

১০০ কোটির পর এবার ঘরে ঘরে সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’

১০

মার্কিন পঞ্চম নৌবহরে আইআরজিসির হামলা

১১

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক 

১২

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১৩

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

১৪

এবার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম গ্রেপ্তার

১৫

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ

১৬

রংপুরে হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

১৭

যে একাদশ নিয়ে ‘ইংলিশ’ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

১৮

মেসির প্রথম ‘ইংরেজি পরীক্ষা’

১৯

বিশ্বকাপের উন্মাদনায় বদলে গেল রেলস্টেশনের নাম

২০
X