জুড়ী (মৌলভীবাজার)
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জুড়ীতে সন্ত্রাসী হামলায় উপজেলা প্রেস ক্লাব সভাপতিসহ আহত ৬

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মৌলভীবাজার জেলার জুড়ীতে সন্ত্রাসী হামলায় উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলামসহ ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামে ঘটেছে। এ ঘটনায় জুড়ী থানায় মামলা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চম্পকলতা গ্রামের আজমল আলীর সাথে কালিনগর গ্রামের লুকুছ-লতিফদের জায়গা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার সময় আজমল আলী, তার পুত্র সেলিম আহমদ ও নাঈম আহমদ প্রাইভেটকার যোগে বাজার থেকে বাড়ি যাবার সময় প্রতিপক্ষের বাড়ির পার্শ্বে কালভার্টের কাছে পূর্ব থেকে অপেক্ষমাণ প্রতিপক্ষ শিমুল, লুকুছ, রোমন, বদরুল, ইমন, লিমন, সায়মন, সুবল খা, গেন্দু মিয়াসহ কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে তাদের গতিরোধ করে দা, লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় আজমল আলী রক্তাক্তসহ তিন জন আহত হন। খবর পেয়ে তাদের আত্মীয় জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সালমা বেগম ও সায়মন মিয়া এগিয়ে গেলে শিমুল-লুকুছ গং তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহত আজমল আলীকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় নাঈম আহমদ বাদী হয়ে জুড়ী থানায় (মামলা নং-০১, তারিখ ০৯.১২.২৩) মামলা দায়ের করেন (ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪)। তবে এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করেও মামলার আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

১০

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

১১

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১২

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

১৩

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

১৪

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

১৫

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৬

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৭

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

১৮

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

১৯

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

২০
X