কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৬ এএম
অনলাইন সংস্করণ

শফিউদ্দিন শামীমের রয়েছে ৩০৯ কোটি টাকার সম্পদ 

আবু জাফর মোহাম্মদ শফিউদ্দীন। ছবি : সংগৃহীত
আবু জাফর মোহাম্মদ শফিউদ্দীন। ছবি : সংগৃহীত

কুমিল্লা-৮ (বরুড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস কিউ গ্রুপের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দীনের (শামীম) বাৎসরিক আয় ৩৫ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৫০৯ টাকা। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে থাকা এই নেতার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে ৩০৯ কোটি ৭৪ লাখ ৪৫ হাজার ৩২১ টাকা। স্থাবর সম্পদ রয়েছে ৪৭ কোটি ৩৯ লাখ ৪৪ হাজার ২৬৩ টাকার এবং অস্থাবর সম্পদ রয়েছে ২৬২ কোটি ৩৫ লাখ ১ হাজার ৫৮ টাকার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেন।

নির্বাচনী হলফ নামায় তিনি যেসব তথ্য উল্লেখ করেছেন তার মধ্যে দেখা গেছে, শফিউদ্দিন পেশায় একজন ব্যবসায়ী। তিনি ১৪টি প্রতিষ্ঠান চেয়ারম্যান, ৯টি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, ২টি প্রতিষ্ঠানের ডিরেক্টর, ৪টি প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার এবং ৩টি প্রতিষ্ঠানের পার্টনার। মার্কেন্টাইল সিকিউরিটি থেকে তার শেয়ার দায় ও বাড়ি ভাড়া বাবদ অগ্রিম ১৩ কোটি ৪৪ লাখ ৪২ হাজার ৩৮৮ টাকার দায় রয়েছে।

এছাড়াও তিনি উল্লেখ করেছেন, তার স্ত্রীর নামে আছে মোট স্থাবর সম্পত্তি ১০ কোটি ৬০ লাখ টাকারও বেশি। নির্ভরশীলদের নামে স্থাবর সম্পত্তি রয়েছে ২১ কোটি ৯৩ লাখ টাকার। যৌথ মালিকানার ক্ষেত্রে অংশ রয়েছে ৭ কোটি ৩৯ লাখ টাকার বেশি।

শফিউদ্দিনের স্ত্রীর নামে স্থাবর সম্পত্তির পরিমাণ ৪২ কোটি ৮৩ লাখ টাকারও বেশি তাছাড়া বিশ্বাসযোগ্য নিকট আত্মীয়দের নামেও দেড় কোটি টাকার মত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৩৭ ক্যাটাগরিতে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১১

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১২

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৩

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৪

টিভিতে আজ যত খেলা

১৫

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X