শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর পরিবারের নামে গরু কোরবানি যুবলীগ নেতার

বঙ্গবন্ধুর পরিবারের নামে দীর্ঘ ১৫ বছর ধরে গরু কোরবানি করেন কাজী সরোয়ার হোসেন। ছবি: কালবেলা
বঙ্গবন্ধুর পরিবারের নামে দীর্ঘ ১৫ বছর ধরে গরু কোরবানি করেন কাজী সরোয়ার হোসেন। ছবি: কালবেলা

কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ বঙ্গবন্ধু পরিবারের নামে আল্লাহর সন্তুষ্টির জন্য দীর্ঘ ১৫ বছর ধরে গরু কোরবানি করছেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে নিজ বাড়ি নড়াইলের নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামে গরু কোরবানি করেন তিনি।

জানা গেছে, নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেনের ছেলে কাজী সরোয়ার হোসেন। ছাত্রজীবনে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে বুকে লালন করে ছাত্রলীগের রাজনীতি হাতেখড়ি তার। বর্তমানে যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য। কালিয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস ও নড়াগাতি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ নাছিম পারভেজ বলেন, প্রতি বছরের মতো এ বছরও যুবলীগের কেন্দ্রীয় নেতা কাজী সরোয়ার হোসেন বঙ্গবন্ধুর পরিবারের নামে গরু কোরবানি করেছেন। এসব মাংস দলীয় নেতা-কর্মীসহ দুস্থ অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি কাজী সালাউদ্দিন বশির বলেন, কাজী সরোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু পরিবারের প্রতি শ্রদ্ধা-ভালোবাসার কারণে তাদের নামে আল্লাহর সন্তুষ্টির জন্য গরু কোরবানি দিয়ে আসছে। যে মাংস দলীয় নেতা-কর্মীসহ গরিব-অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

কালিয়া পৌরসভার মেয়র মো. ওয়াহিদুজ্জামান হিরা বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কাজী সরোয়ার হোসেন প্রতিবছর বঙ্গবন্ধুর পরিবারের নামে গরু কোরবানি করে থাকেন। স্থানীয় লোকজনসহ দলীয় নেতা-কর্মীদের মাঝে এসব মাংস বিতরণ করা হয়ে থাকে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন বলেন, ‘আমি ২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে আল্লাহর সন্তুষ্টির জন্য গরু কোরবানি করে আসছি।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া আমার বাবা-মা, দাদা-দাদি, নানা-নানিসহ পরিবারের নামে গরু কোরবানি করে আসছি। বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে আমি এ কাজ করে আসছি। এ কোরবানির মাংস নড়াগাতি ও কালিয়া উপজেলার নেতাকর্মীদের বাড়িতে পৌঁছে দেই। এ মহৎ কাজে মনের শান্তি পাই আমি।’

এ সময় কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হিরা, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সালাউদ্দিন বশির, সাবেক ছাত্রলীগ ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নাদিম মাহমুদ, পওহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকিত মোল্যা, নড়াগাতি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ নাছিম পারভেজ, কালিয়া পৌর ছাত্রলীদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাসসহ এলাকার অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১০

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১১

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১২

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৪

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৫

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৬

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৭

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৮

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৯

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

২০
X