বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
রংপুর ব্যুরো
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে হঠাৎ ঘন কুয়াশা, ২৫ হাজার কম্বল চেয়েছে জেলা প্রশাসন

ঘন কুয়াশা বেড়ে গেছে রংপুরে। বিপাকে ছিন্নমূল মানুষ। ছবিটি সোমবার বেলা ১২টার দিকে রংপুর রেল স্টেশন থেকে তোলা। ছবি : কালবেলা
ঘন কুয়াশা বেড়ে গেছে রংপুরে। বিপাকে ছিন্নমূল মানুষ। ছবিটি সোমবার বেলা ১২টার দিকে রংপুর রেল স্টেশন থেকে তোলা। ছবি : কালবেলা

এবার শীত মৌসুমে রংপুরে খুব একটা শীত অনুভবন করেনি এ জেলার মানুষ। কিন্তু পৌষ শুরুর আগে হঠাৎ ঘনকুয়াশায় ঢেকে গেছে পুরো রংপুর। এতে করে কষ্ট বেড়ে গেছে ছিন্নমূল মানুষজনের। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। আবহাওয়া অফিস বলছে, এই অবস্থা বাড়বে। এদিকে, জরুরি ভিত্তিতে ২৫ হাজার কম্বল চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসন। সরেজমিনে দেখা গেছে, রোববার বিকাল থেকেই ঘনকুয়াশা পড়তে থাকে। রাত যতই গভীর হচ্ছিল, কুয়াশা ততই ঘন হচ্ছিল। কুয়াশা এত ঘন ছিল, যেন বৃষ্টির ফোঁটা পড়ছিল। এ অবস্থায় ভোর থেকে সড়ক-মহাসড়কগুলোতে ছোট-বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। দুর্ঘটনা এড়াতে রেলপথেও গতি কমেছে ট্রেনের। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রংপুরে সকাল ৯টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪০ মিনিটে। তবে সকাল ১০টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। মূলত কুয়াশা কেটে গেলে শীত বাড়ে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানান ওই আবহাওয়াবিদ।

শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষগুলোর পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দুর্ভোগও বেড়েছে কয়েকগুণ। নদী তীরবর্তী ও ছিন্নমূল মানুষরা রয়েছেন চরম ভোগান্তিতে।

কৃষিজমিতে কাজের জন্য কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না, যাদের পাওয়া যাচ্ছে তাদের দিতে হচ্ছে বেশি টাকা। এতে সার, বীজ ও সেচের সঙ্গে কৃষি শ্রমিকের মজুরিতে হচ্ছে বাড়তি খরচ।

এ ব্যাপারে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, শীতের শুরুতেই রংপুরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়। ইতোমধ্যে ৪৫ হাজার কম্বল উপজেলা পর্যায়ে বিতরণের জন্য দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ২৫ হাজারের চাহিদা পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১০

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১১

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১২

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৩

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৪

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৫

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৬

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৭

পর্তুগালের একাদশ ঘোষণা

১৮

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৯

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০
X