মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পর্শ হয়ে শহিদুল ইসলাম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার কাটাখালি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শহিদুল ইসলাম কাটাখালি গ্রামের মৃত ইনতাজ আলী দফাদারের ছেলে।

পরিবারিক সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের কাটাখালির ডুমুরবিলে ৬ বিঘার একটি মাছের ঘের আছে। ঘেরের চারপাশে লাউ গাছ লাগানো। ইঁদুর লাউ গাছ নষ্ট করছে- তাই বিদ্যুতের তার দিয়ে ইঁদুর মারার ফাঁদ পেতেছিল শহিদুল।

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি মাছের ঘেরে যায়। রাতে বাড়ি ফিরে না আসায় প্রতিবেশী রাতুল ও জাহিদ তাকে খুঁজতে বের হয়। সেখানে তালের ডোঙ্গার উপর বিদ্যুতের তার জড়ানো অবস্থায় শহিদুলকে মৃত দেখতে পান তারা।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, বিদ্যুৎ সংযোগ দিয়ে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে শহিদুল মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে খবর পেয়ে সোমবার সকালে শহিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে।

মনিরামপুর থানা ওসি এ বি এম মেহেদি মাসুদ কালবেলাকে বলেন, শহিদুলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ মৃত্যুর কারণ জানা যাবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১০

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১১

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১২

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৩

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৬

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৭

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৮

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৯

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

২০
X