মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে ম্যাগনেট পিলার খুঁজতে গিয়ে আটক ৫

গ্রেপ্তার বাড়ির মালিক ও চার শ্রমিক। ছবি : কালবেলা
গ্রেপ্তার বাড়ির মালিক ও চার শ্রমিক। ছবি : কালবেলা

শরীয়তপুরে গভীর রাতে একটি বসতবাড়িতে ম্যাগনেটিক পিলারের খোঁজ করতে মাটি খোঁড়াখুঁড়ির কাজ করছিলেন বাড়ির মালিক ও চার শ্রমিক। এ সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে পুলিশে সোপর্দ হয়েছেন পাঁচ ব্যক্তি।

রোববার (১০ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পূর্বসোনামুখী গ্রামের শাহজাহান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পূর্বসোনামুখী গ্রামের বাসিন্দা শাহজাহান মোল্লার বাড়িতে রোববার রাত সাড়ে ৩টার দিকে বাড়ির মালিকসহ পাঁচ ব্যক্তি মাটি খুঁড়ে ম্যাগনেট পিলারের সন্ধান করছিল। এ সময় তাদের আলাপ টের পেয়ে আশপাশের লোকজন এসে তাদের ধরে ফেলে। পরে জাতীয় হেল্পলাইন ৯৯৯-এ ফোন পেয়ে পালং মডেল থানার পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

আটকরা হলো– শরীয়তপুর সদর উপজেলার দড়িহাওলা এলাকার মৃত আ. রাজ্জাক ফকিরের ছেলে রাসেল ফকির (৩২), পূর্বসোনামুখী এলাকার আমির উদ্দিন মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৬৪), নারায়ণগঞ্জ জেলার হারজালি চাঁনপুর এলাকার আব্দুল আজিজের ছেলে মিঠু (৩৬), পটুয়াখালী জেলার ছোটবিঘাই এলাকার মৃত কাঞ্চন ফকিরের ছেলে আব্দুল মনাব ফকির (৫৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬)।

পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, আমরা জাতীয় হেল্পলাইন ৯৯৯ এর মাধ্যমে একটি সংবাদ পাই পূর্বসোনামুখী এলাকাবাসী পাঁচজন ব্যক্তিকে ধরে রেখেছে। ওইখানে তারা ম্যাগনেট পিলারের জন্য গর্ত খুঁড়ছিল। সংবাদটি পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি মেজবাহ উদ্দিন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X