মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৩১ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে পেঁয়াজের দাম নির্ধারণ, অধিক দামে বিক্রি করলে ব্যবস্থা

পেঁয়াজ। পুরোনো ছবি
পেঁয়াজ। পুরোনো ছবি

সারা দেশের সাথে পাল্লা দিয়েও সিলেটে লাফিয়ে বাড়ে পেঁয়াজের দাম। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত কেজিতে একদিনের মধ্যে ১০০ টাকা বাড়িয়ে ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি করছেন। ব্যবসায়ীরা দেশি পেঁয়াজ ১২০, এলসি পেঁয়াজ ১৪০ টাকা করে বিক্রি করার কথা প্রশাসনকে জানিয়েছেন। অতিরিক্ত দামে কেউ পেঁয়াজ বিক্রি করলে তাদের বিরুদ্বে ব্যবস্থা নেবে জেলা প্রশাসন।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কালবেলাকে বলেন, সিলেটের পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আমাদের তদারকি অব্যাহত রয়েছে। নগরীর পাইকারি আড়ত কালীঘাটের ব্যবসায়ীরা জানিয়েছেন পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ১২০, এলসি পেঁয়াজ ১৪০ টাকা করে বিক্রি করছেন। অতিরিক্ত ও অযৌক্তিক দামে কেউ পেঁয়াজ বিক্রি করলে তাদের বিরদ্বে ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল কোর্ট ও বাজারন মনিটরিং অব্যাহত রয়েছে।

এর আগে সিলেটে পেঁয়াজের দাম নির্ধারণ করতে সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি বৈঠক করা হয়। বৈঠকে পুলিশ প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে ব্যবসায়ীদের বিকেলের মধ্যে সহনীয় ও যৌক্তিক পর্যায়ে দাম নির্ধারণ করে জেলা প্রশাসনকে অবগত করতে নির্দেশ দেওয়া হয়। বৈঠকে অতিরিক্ত দামে সিলেট পেঁয়াজ বিক্রি না করতে কঠোরভাবে নির্দেশ দেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। পাশাপাশি নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে সিলেটের সিনিয়র কৃষিবিপণন কর্মকর্তা মো. হুমায়ূন কবির কালবেলাকে বলেন, আমরা বাজার মনিটরিং করেছি। দুপুরের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়ীরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে দাম নির্ধারণ করেছেন। আমরা বিকালে কালীঘাটে অভিযান করেছি এবং কালীঘাটে ব্যবসায়ীদের সাথে কথা বলে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ১২০, এলসি পেঁয়াজ ১৪০ টাকা করে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসককে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X