চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎস্পর্শে শিক্ষক ও ছাত্র নিহত

নিহত রেজাউল ইসলাম ও রিয়াদ হোসেন
নিহত রেজাউল ইসলাম ও রিয়াদ হোসেন

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পর্শের ঘটনায় রেজাউল ইসলাম (৪৬) ও রিয়াদ হোসেন (১৩) নামের দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩০ জুন) বিকেলে পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রেজাউল ইসলাম তার গ্রামের দেওয়ান ব্রিকস সংলগ্ন চায়ের দোকানের পাশে বাগানের মধ্যে আগাছা পরিষ্কার করছিল। একপর্যায়ে চায়ের দোকানের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হন তিনি। পরবর্তীতে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বাড়ি নিলে তিনি মারা যান।

নিহত রেজাউল ইসলাম উপজেলার পাতিবিলা ইউনিয়নের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে ওবং পুড়াপাড়া সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।

অপরদিকে এদিন বিকেল সাড়ে ৪টার দিকে নিজ ঘরের লাইটের বাল্ব ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রিয়াদ হোসেন নামের স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত রিয়াদ উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাদবিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং ঝাউতলা এম কে এন জি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে স্ক্রু-ড্রাইভার হাতে নিয়ে ঘরের বাল্ব ঠিক করছিল রিয়াদ। এ সময় বিদ্যুৎস্পর্শের শিকার হলে বিকট একটি শব্দে টের পেয়ে যায় পরিবারের লোকজন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দনা রানী পাল জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই স্কুলছাত্রটি মারা গেছে।

চৌগাছা থানার ওসি (তদন্ত) জেল্লাল হোসেন দুর্ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান-ওমানের বৈঠক

শফিক তুহিনের জন্মদিনে প্রকাশ পেল ‘তোমায় দেখলে মনে হয় ২.০’

বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: পর্যটনমন্ত্রী

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেল ইরানের ঐতিহাসিক আলামুত দুর্গ 

বাংলাদেশের সিনেমায় অভিষেক, উচ্ছ্বসিত মধুমিতা সরকার

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

১১

ময়মনসিংহের সিকে ঘোষ রোডে এস্কোয়্যার ইলেক্ট্রনিক্সের শো-রুম উদ্বোধন

১২

ডাকাতির অভিযোগে যুবলীগ নেতা আটক

১৩

সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

১৪

হাম উপসর্গে ঝরল আরও ৪ শিশুর প্রাণ

১৫

গ্রামীণ ব্যাংক ও সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ যাত্রা শুরু, ‘জিপে’ বুথ উদ্বোধন

১৬

নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

১৭

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা থেকে ঢাকা কলেজ শিক্ষকদের ওয়াকআউট

১৮

ইরান যুদ্ধের পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

১৯

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

২০
X