দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাজিস্ট্রেট আসার খবরে দাম কমে পেঁয়াজের কেজি ১১০

কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

ম্যাজিস্ট্রেট আসার খবর শুনে পেঁয়াজের দাম কমিয়ে প্রতি কেজি ১১০ টাকায় বিক্রি করেন ব্যবসায়ীরা। আর আকস্মিক এই মূল্য কমায় ক্রেতারা অনেক খুশি। ঘটনাটি ঘটেছে কুমিল্লার দাউদকান্দি পৌরবাজার এলাকার ভাই ভাই বাণিজ্যালয়ে।

ভাই ভাই বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বিপ্লব পোদ্দার জানান, আমাদের দোকানে কম দামে কেনা কিছু পেঁয়াজ মজুদ ছিল। সেগুলো আমরা ১০ টাকা লাভে ১১০ টাকা কেজি বিক্রি করেছি।

তবে বিভিন্ন দোকানে এখনো ১৯০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে বাজার ঘুরে দেখা গেছে। দোকানদারদের পাইকারি বাজার বা আড়ত থেকে ১৮০ টাকা দরে কেনা হয়েছে বলে জানান দোকানদাররা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান জানান, পৌরসভার পৌরবাজারে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার দায়ে ৬টি দোকানকে মোট ৩৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় সঙ্গে ছিলেন, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আসাদুজ্জামান ও মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ দাশ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X