কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় সাগরে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুয়াকাটায় সাগরে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুয়াকাটার সৈকতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর শিক্ষার্থী নাবিলের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ১২টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতের চর-গঙ্গামতি এলাকায় লাশটি পাওয়া যায় বলে মহিপুর থানার ওসি ফেরদাউস আলম জানান।

উপজেলার কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে নাবিল ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।

ওসি জানান, নিখোঁজের ১৩ ঘণ্টা পর স্বজনরা নাবিলের লাশ ভাসমান অবস্থায় পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে; পরে আইনগত ব্যবস্থা নিয়ে লাশ হস্তান্তর করা হবে।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের গঙ্গামতি পয়েন্টে গোসলে নেমে স্রোতের টানে ভেসে যায় নাবিল। স্থানীয় জেলেরা এবং কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল। কিন্তু সমুদ্রের প্রচণ্ড ঢেউ ও স্রোতের কারণে তার কোনো হদিস মিলছিল না।

রাতে নাবিলের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলেকে হারিয়ে আহাজারি করছেন নাবিলের মা। বারবার জ্ঞান হারাচ্ছেন বড় ভাই সিয়াম। আর নাবিলকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করছেন স্বজনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X