সিলেট ব্যুরো
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে সড়ক দুর্ঘটনা : কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় আলু ভর্তি ট্রাক ও নির্মাণ শ্রমিক বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষের কারণ অনুসন্ধান ও সুপারিশ প্রণয়নে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহসানুল আলম গণমাধ্যমে বিষয়টি জানান।

সিলেটে বিআরটিএ’র সহকারী পরিচালককে (ইঞ্জিনিয়ারিং) সদস্য সচিব করে গঠিত কমিটিতে সিলেট মহানগর পুলিশের প্রতিনিধি, জেলা পুলিশের প্রতিনিধি, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধানকে সদস্য রাখা হয়েছে।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গত বুধবার ভোর ৬টার দিকে নির্মাণ শ্রমিক বহনকারী পিকআপের সঙ্গে আলুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৫ জনে পৌঁছে।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দোহা জানান, দুর্ঘটনার ঘটনার ট্রাক ও পিকআপের চালকদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে। এদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X