দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে অসুস্থ হয়ে আরও ৯ শিক্ষক-শিক্ষার্থী হাসপাতালে

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অসুস্থ হয়ে পড়া শিক্ষিকা। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অসুস্থ হয়ে পড়া শিক্ষিকা। ছবি : কালবেলা

তীব্র গরমের কারণে মাধ্যমিক বিদ্যালয় বন্ধের নির্দেশনা দিলেও তা অমান্য করে কুমিল্লার দাউদকান্দির বারপাড়া ইউনিয়নের কানড়া মুকুল নিকেতনে পরীক্ষা নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়া স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কানড়া মুকুল নিকেতন স্কুলে এ ঘটনা ঘটে। এ সময় খবর পেয়ে ছুটে যান দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিনুল হাসান।

অসুস্থরা হলেন, দশম শ্রেণির শিক্ষার্থী মো. ইয়াকুব, মো. ইউসুফ, আলিজা আক্তার, নবম শ্রেণির ছাত্রী তারিন আক্তার, আঁখি আক্তার, ষষ্ঠ শ্রেণির ছাত্রী নুসরাত আক্তার, স্কুলের সহকারী শিক্ষক মার্জিয়ারা বেগমসহ আরও দুই শিক্ষার্থী।

অসুস্থদের মধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শিক্ষার্থী অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ তৌহিদ আল হাসান।

এদিকে দাউদকান্দি ইউএনও মো.মহিনুল হাসান বলেন, বন্ধ ঘোষণার পরও বিদ্যালয়টি খোলা রাখা এবং নিবন্ধন আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ওই বিদ্যালয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (৭ জুন) গরমে দাউদকান্দির পাঁচ বিদ্যালয়ের ২২ শিক্ষার্থী ও দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘঠনায় মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

এর আগে গত ৬ জুন দাউদকান্দিও গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী উম্মে হাবীবা ক্লাস চলাকালীন সময়ে গরমে অস্বস্থিবোধ করলে গৌরীপুর স্বাস্থ কমপ্লেক্সে থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। উম্মে হাবিবা তিতাস উপজেলা চান নাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X