সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘বন্ধুরা কোথায়’ ফেসবুক গ্রুপের ৫ সদস্য গ্রেপ্তার, নেপথ্যে পর্ন

গ্রেপ্তার হওয়া পাঁচজন। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া পাঁচজন। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে পর্নোগ্রাফি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। চক্রটি ‘বন্ধুরা কোথায়’ নামে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ খুলে সংঘবদ্ধ হয়। তারা স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীসহ বিভিন্ন নারীদের ফেসবুক আইডিতে পর্নোগ্রাফি পাঠিয়ে ব্ল্যাকমেইল করত। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাবের সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহবুদ্দিন আহমেদ।

গ্রেপ্তাররা হলেন চক্রের মূলহোতা মাসুদ রানা ওরফে তন্ময় আহম্মেদ (৩৪), মো. মিলন (২৮), মো. মাসুম (৩০), মো. জনি (৩২) ও মো. মাহবুবুর রহমান (২২)। তাদের কাছ থেকে একটি কম্পিউটার ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, মাসুদ রানার নেতৃত্বে ‘বন্ধুরা কোথায়’ নামের ফেসবুক মেসেঞ্জার গ্রুপ খোলা হয়। গ্রুপের প্রতিটি সদস্য পর্নোগ্রাফি আসক্ত। তারা বিভিন্ন নিষিদ্ধ পর্নো সাইট থেকে ভিডিও সংগ্রহ করে একে অপরের কাছে আদান-প্রদান করেন। পর্ন ভিডিওগুলো গ্রুপের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জার গ্রুপে ব্যবহার করে অনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্যে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রী ও নারীদের মেসেঞ্জার আইডিতে পাঠাতেন। পরে এসব নারীদের ব্ল্যাকমেইল করে অর্থ দাবিসহ পারিবারিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালান। এতে করে ভুক্তভোগীরা পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় পড়েন। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই গ্রুপের সদস্যদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব অনৈতিক কাজের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।

র‌্যাব আরও জানায়, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১০

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১১

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১২

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৩

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৪

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৫

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৬

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৭

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১৮

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

২০
X