নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় ডাকাত চক্রের ৫ সক্রিয় সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার ডাকাত চক্রের পাঁচজন সক্রিয় সদস্য। ছবি : কালবেলা
গ্রেপ্তার ডাকাত চক্রের পাঁচজন সক্রিয় সদস্য। ছবি : কালবেলা

নওগাঁর মহাদেবপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ৪টার দিকে উপজেলার চান্দাস ইউপির কাঞ্চন (বাছড়া মোড় সংলগ্ন) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলো- নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত কলিমুদ্দিন মৃধার ছেলে বাচ্চু মৃধা (৩৩), গণপুর গ্রামের মৃত আলেপের ছেলে শহিদুল ইসলাম (২৬), একই এলাকার মৃত নাজিমুদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪০), মহাদের উপজেলার মালাহার গ্রামের মৃত ফুল মোহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন ওরফে বাবু (৪৫) ও একই এলাকার মো. আ. হামিদের ছেলে ইমরান হোসেন (৩৩)। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মহাদেবপুর হতে ছাতরা নিয়ামতপুরগামী (বাছড়া মোড় সংলগ্ন) চান্দাস ইউপির কাঞ্চন এলাকার মো. আলীমের জমির পাশে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার গভীর রাতে সেখানে অভিযান চালায়। অভিযানে উপরোক্ত ডাকাতদলের সক্রিয় ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহাদেবপুর থানায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ ও দেশীয় অস্ত্র রাখায় পৃথক দুটি মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। আদালতের মাধ্যমে গ্রেপ্তারদের জেল হাজতে পাঠানো হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যারাডোনার কাছেও ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

নিখোঁজের ৩ মাস পর লেবানিজ সেনার মরদেহের সন্ধান দিল ইসরায়েল

টর্চারসেলে আটকে ৩ শ্রমিককে নির্যাতন, ২ সন্ত্রাসী গ্রেপ্তার

৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারী নিহত

১০

ইতিহাসের এই দিনে

১১

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

নতুন দফার হামলা সম্পন্নের ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৪

১০ হাজার পুলিশ নিয়োগ দেবে সরকার

১৫

ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

১৬

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

আমরা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে হিমশিম খাচ্ছিলাম: হ্যারি কেইন

১৯

এই দলকে ভাষায় বর্ণনা করা কঠিন: স্কালোনি

২০
X