আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

কৃষি জমি কেটে মাটি উত্তোলন, এক্সেভেটর জব্দ 

অভিযানে জব্দ এক্সেভেটর মেশিন। ছবি : কালবেলা
অভিযানে জব্দ এক্সেভেটর মেশিন। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফসলি জমি থেকে দিনে এবং রাতে এক্সেভেটর মেশিন দিয়ে মাটি উত্তোলন করায় দায়ে একটি এক্সেভেটর মেশিন জব্দ করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম ।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুরের অদূরে আজমিরীগঞ্জ-পাহারপুর সড়ক সংলগ্ন কৃষি জমি থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক্সেভেটর মেশিনটি জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেশ কয়েকটি চক্র প্রশাসনের অনুমতি ছাড়াই ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে এক্সেভেটের মেশিন দিয়ে ফসলি জমিতে মাছ চাষের পুকুর, বসতভিটা তৈরি ও জমির উপরিভাগের মাটি কেটে ট্রাক্টর দিয়ে বিভিন্ন স্থানে ভূমি ভরাট করার কাজে বিক্রি করে আসছে। এরই প্রেক্ষিতে রোববার দুপুরে অভিযান চালিয়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে এক্সেভেটর মেশিনটি জব্দ করা হয়। এসময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে মাটি উত্তোলনকারীরা পালিয়ে যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে সরকারি অনুমতি ছাড়া জমির শ্রেণির পরিবর্তনের চেষ্টা করার দায়ে একটি এক্সেভেটর জব্দ করে স্থানীয় ওয়ার্ড মেম্বারের জিম্মায় রাখা হয়। এ ছাড়া পৌরসদর বাজারে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ব্যানার, পোস্টার ও প্রচারপত্র অপসারণ করা হয়। একই দিন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক দুই ব্যক্তিকে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার এক দল পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১০

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১১

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

১২

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

১৩

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

১৪

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

১৫

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

১৬

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

১৭

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

১৮

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৯

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

২০
X