উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সাজা থেকে বাঁচতে ৮ বছর ধরে ভিক্ষা করেন চাঁন মিয়া

ভিক্ষুক সেজে পলাতক থাকার পর অবশেষে মো. চাঁন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
ভিক্ষুক সেজে পলাতক থাকার পর অবশেষে মো. চাঁন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

কুড়িগ্রামের উলিপুরে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ভিক্ষুক সেজে ৮ বছর পলাতক থাকার পর চাঁন মিয়া (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রামের উলিপুরে তিন বছর সাজার ভয়ে ৮ বছর ভিক্ষুক সেজে পলাতক থাকার পর মো. চাঁন মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উলিপুর পৌরসভার হায়াৎখাঁ এলাকার বাসিন্দা।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এরআগে রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উলিপুর পৌরশহরের গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় ২০০৮ সালে একটি মামলা করা হয়। মামলা রুজুর পর থেকে দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় ২০১৫ সালে আদালত অভিযুক্ত মো. চাঁন মিয়াকে ৩ বছরের সাজা প্রদান করেন। সাজার ভয়ে আসামি বিভিন্ন জেলায় ভিক্ষুকের ছদ্মবেশে দীর্ঘ ৮ বছর থেকে পলাতক ছিলেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে উলিপুর থানার এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষা করার সময় চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (১৮ ডিসেম্বর) সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১০

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১১

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১২

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৩

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৫

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৬

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৭

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৮

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৯

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

২০
X