কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিবেকের চাপে আছি : ইসি আলমগীর

কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিবেকের চাপ ছাড়া আমাদের আর কোনো চাপ নেই। বিবেকের চাপ একটি শান্তিপূর্ণ সুন্দর সুষ্ঠু নির্বাচন করা। যারা নির্বাচনে আসেনি তারা তাদের নির্বাচনী কৌশল ব্যবহার করেছেন। দ্বাদশ সংসদ নির্বাচন কোনো পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচন বলার কোনো সুযোগ নেই। নির্বাচনে প্রচুর ভোটার উপস্থিত হবে এবং ভোট দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটানিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনী হলো দেশ রক্ষার কাজে নিয়োজিত বাহিনী। আমাদের সিভিল প্রশাসনের কোন কাজে যখন প্রয়োজন হয় তখন তাদের আমরা আহ্বান করি। তারা আমাদের সাহায্য করে। তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে যার হাতে অস্ত্র থাকে তাকে ম্যাজিস্ট্রেসি দেওয়ার সুযোগ নেই। বিচার এবং অস্ত্র একসঙ্গে থাকতে পারে না।

রাজনৈতিক অধিকার খর্ব করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি করার জন্য বর্তমানে যে নিয়ম পরিচালিত আছে, আগে যে নিয়ম পরিচালিত আছে সেটা অব্যাহত থাকবে। আমরা নতুন করে সেখানে পক্ষে বা বিপক্ষে কোনোটাই বলিনি। আমরা শুধু বলেছি আমাদের নির্বাচনী আচরণবিধিমালা আছে এবং যে নির্বাচনী অপরাধগুলো আছে সেই অপরাধের সঙ্গে কোনো সংশ্লিষ্ট কার্যক্রম নেওয়া যাবে না। নির্বাচনকে বাধা দেওয়ার জন্য কোনো হুমকি দেওয়া, কাউকে আহত করা, কাউকে ভয় দেখানো বা নির্বাচন করতে দেওয়া হবে না, জ্বালাও-পোড়াও করা, নির্বাচন অফিসে আগুন দেওয়া, এগুলো যাতে না হতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের চিঠি দেওয়া আছে। এমনি সাধারণ সভা-সমাবেশ করতে প্রচলিত যে নিয়ম আছে এখানে আমাদের কোনো পক্ষ থেকে কোনোরকম বাধা নেই। এটাকে আসলে কেন যেন আপনাদের মাধ্যমেই হোক বা অন্য কোনো মাধ্যমেই হোক এটাকে বিকৃত করে প্রচার করা হয়েছে। বিষয়টি সঠিক নয়। আপনি একজনকে বলতে পারেন নির্বাচনে যাবেন বা যাবেন না সেটা শান্তিপূর্ণ উপায় বলতে হবে। তা ভয় দেখিয়ে বলা যাবে না।

এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কমর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১০

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১১

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১২

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৩

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৪

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১৫

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৭

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৮

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১৯

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

২০
X