কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

কৃষি খামার গড়ে কোটিপতি প্রবাস ফেরত দুই বন্ধু

খামার মালিক এমদাদুল হক ও কবির আহাম্মদ। ছবি : কালবেলা
খামার মালিক এমদাদুল হক ও কবির আহাম্মদ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি খামার গড়ে এলাকায় তাক লাগিয়েছেন প্রবাসফেরত দুই বন্ধু। সফল হয়ে কর্মসংস্থানের পাশাপাশি নিজেদের স্বপ্নপূরণ করে চলছেন। উন্নত জাতের শাকসবজি চাষ করে বছরে কোটি টাকা আয় করে কৃষিকে সম্ভাবনাময়ী শিল্প হিসেবে গড়ে তুলেছেন তারা। সরকারি সহযোগিতা পেলে গ্রিন হাউস নির্মাণসহ আরও বড় পরিকল্পনা রয়েছে তাদের। খামারের কৃষিপণ্য এলাকার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় উপজেলায় সরবরাহ হচ্ছে।

প্রবাসফেরত দুই বন্ধু এমদাদুল হক ও কবির আহাম্মদ এক যুগেরও বেশি সময় প্রবাসজীবন শেষে ২০১২ সালে দেশে ফিরে এসে নিজ এলাকায় একটি কৃষি খামার গড়ার পরিকল্পনা করেন। পরে উপজেলা কৃষি অফিসের পরামর্শে তাদের পরিকল্পনা অনুযায়ী ১৫ বিঘা কৃষি জমি পত্তন নিয়ে খামারের যাত্রা শুরু করেন। শুরুতে দুই বন্ধু ১৩ লাখ টাকা পুঁজি খাটিয়ে চাষ করেন বিভিন্ন জাতের কৃষি পণ্য। প্রথমে দুই বছর লাভের মুখ না দেখলেও পরের বছর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। বর্তমানে প্রায় ৫০ বিঘা জমিতে পরিণত হয়েছে এই খামারটি। তাদের এই খামারে প্রায় ৪০-৫০ জন নারী-পুরুষ নিয়মিত কাজ করছে। বর্তমানে খামার থেকে বছরে আয় হয় প্রায় কোটি টাকা। তাদের এই খামারে দেশি-বিদেশি ও উন্নত জাতের আগাম জাতের টমেটো, শসাসহ ঋতুভিত্তিক শাকসবজি এবং আগাম জাতের তরমুজ ও চাষ হচ্ছে। এ বছর খামারের ৩৫ বিঘা জমিতে চাষ করেছেন শীতকালীন আগাম জাতের টমেটো। খামার থেকেই প্রতি কেজি টমেটো পাইকারী ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি করছেন তারা। প্রতি মাসে কর্মীদের বেতন দিচ্ছেন ৬ লাখ টাকার উপরে। পাশাপাশি আগ্রহী বেকার যুবকদেরও কৃষিকাজে উৎসাহ দিচ্ছেন।

খামার মালিক এমদাদুল হক ও কবির আহাম্মদ বলেন, টানা দুই বছর অনেক পরিশ্রম করতে হয়েছে। তারপর থেকেই আমাদের সফলতা শুরু। সরকারের সহযোগিতা পেলে গ্রিন হাউস করার কথা জানান তারা।

সবসময় আগাম জাতের শাকসবজি চাষ করি। এর ব্যাপক চাহিদা রয়েছে। আগাম জাতের কৃষিপণ্যগুলো বাজারজাত করার চেষ্টায় ব্যস্ত থাকি।

কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, দেশের কৃষি বর্তমানে দিন দিন বাণিজ্যিক কৃষিতে পরিণত হচ্ছে। কৃষিজাত ফসল চাষাবাদ করে সফল হওয়া যায় এমন দৃষ্টান্ত এখন প্রবাস ফেরত দুই বন্ধু। তারা গ্রীষ্মকালীন, শীতকালীন ফসল চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হচ্ছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X