কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় আ.লীগ নেতাকে হত্যা, ৩ জনকে আসামি করে মামলা

নিহত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মুন্সি। ছবি : সংগৃহীত
নিহত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মুন্সি। ছবি : সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মুন্সি (৪২) হত্যার ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নিহতের স্ত্রী রুজিনা আক্তার (২৮) এই হত্যা মামলা করেন।

মামলার বাদী রুজিনা আক্তার বলেন, দুই বছর পূর্বে একই গ্রামের সাইদুলের সাথে তার স্বামীর মারামারি হয়। সেই ঘটনার জের ধরেই মোস্তফাকে হত্যা করেছে তারা। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। কখন বাসা থেকে মোস্তফা বের হয়েছে জানতে চাইলে তিনি বলেন, দুপুরে খাবার খেয়ে বের হয়েছে। আসর নামাজের পর খবর পাই আমার স্বামীকে মেরে ফেলেছে। এ সময় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রুজিনা।

ঘটনার সময় উপস্থিত মহিউদ্দিন, গোপাল ও শরিফ বলেন, মোস্তফাসহ আমরা ৪ জন তাস খেলছিলাম। এ সময় হঠাৎ করে সাইদুলসহ আরও একজন এসে মোস্তফাকে অতর্কিত ছুরিকাঘাত করে। আমরা ধরতে গেলে আমাদেরও ভয় দেখিয়ে চলে যেতে বলে।

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত রেখে একটি হত্যা মামলা করেছে। আমরা আসামি ধরতে একাধিক টিম মাঠে কাজ করছি। কী কারণে হত্যার ঘটনা ঘটেছে জানতে চাইলে ওসি বলেন, বাদীর এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটিয়েছে আসামিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১০

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১১

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১২

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৩

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৪

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৫

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৬

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৭

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৮

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৯

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

২০
X