মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০০ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

বিএনপির নেতাদের জামিনের ব্যাপারে শুধু আদালতই বলতে পারেন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : কালবেলা

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি নেতা যাদের গ্রেপ্তার করা হয়েছে নির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিচার ও জামিনের ব্যাপারে শুধু আদালতই কথা বলতে পারে, আর কেউ নয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আইন চলে গণভবনের নির্দেশে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর আহামেদের এমন মন্তব্যে আইনমন্ত্রী বলেন, তিনি এখন কোথায় বসে বসে শুধু বাণী ছাড়েন আর অসত্য তথ্য দেন। তার বাণী ও তথ্য সম্পূর্ণ অসত্য এবং সঠিক নয়। বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন। বিএনপি ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করেছিল। তখন দেশে যে বিচার ছিল সেই অবস্থা এখন আর নেই। এখন বিচার বিভাগ স্বাধীন।

আওয়ামী লীগের গোপন তথ্য কৃষিমন্ত্রী ফাঁস করে দিয়েছে রিজভীর মন্তব্যেরও জবাবে আইনমন্ত্রী। তিনি বলেন, আপনারা জানেন এরই মধ্যে কৃষিমন্ত্রী বলেছেন এটি তার ব্যক্তিগত অভিমত। আমাদের দলের সাধারণ সম্পাদকও বলেছেন এটি দলের অভিমত না, তার ব্যক্তিগত অভিমত।

নিজের নির্বাচনী ইস্তেহারের ব্যাপারে মন্ত্রী বলেন, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া-৪) উন্নয়নে যা কিছু করতে হয় তাই করব। আমি তাদের জন্য ১০ বছর কাজ করেছি। এর জন্য আমাকে প্রজেক্ট দিতে হবে না। যেটা প্রয়োজন সেটা করব।

পরে মন্ত্রী আখাউড়া খরমপুর শাহপীর কল্লা শহীদ মাজারসহ উপজেলার তিনটি মাজার জিয়ারত ও গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাবুল, সেলিম ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক দীপক ঘোষ, উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক আবু কাউছার ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন নয়ন প্রমুখ।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকায় আইনমন্ত্রী আনিসুল হক তৃতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে ভোটের লড়াই করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১০

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১১

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১২

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৩

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৪

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৫

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৬

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৭

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৮

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

২০
X