কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে রেললাইনের নাট খুলে নিয়েছে দুর্বৃত্তরা

ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও রেল কর্মকর্তারা। ছবি : কালবেলা
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও রেল কর্মকর্তারা। ছবি : কালবেলা

কুড়িগ্রাম-রাজারহাট উপজেলার কুড়িগ্রাম রংপুর রেললাইনের ঠাঁটমারী বদ্ধভূমি এলাকার রেল সেতুর ১০টি হুক (নাট) চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম রেলস্টেশন মাস্টার মো. শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও রেলসূত্রে জানা যায়, কুড়িগ্রাম রংপুর রেললাইনের ঠাঁটমারী বদ্ধভূমি এলাকায় অবস্থিত রেলসেতুর ওপরের স্লিপারের নাট কে বা কারা খুলে নিয়ে গেছে। এ ঘটনায় দুপুরে কুড়িগ্রাম রেলস্টেশন মাস্টারকে খবর দিলে তারা উপস্থিত হয়ে রেললাইনের কাজ শুরু করে।

এ ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ এবং পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কুড়িগ্রাম রেলস্টেশন মাস্টার মো. শামসুজ্জোহা বলেন, হারিয়ে যাওয়া নাটগুলোর জায়গায় নতুন নাট বসানো হয়েছে। এখন রেল চলাচলে কোনো সমস্যা নেই।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি, নাট খোলার বিষয়টি নাশকতা সৃষ্টির জন্য নয়, নাটগুলো কেউ চুরি করে নিয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বলেন, ঘটনাটি জানার পর পুলিশ সুপার এবং রেলওয়ে কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছি। সেখানে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেলপথের এই স্থানটিতে নাটগুলো হয়তো চুরির উদ্দেশেই কেউ খুলে নিয়েছে। নাশকতার উদ্দেশে নয়। ঘটনাস্থলে রেল বিভাগ কাজ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি অনেক দিন ধরেই ইরানের হিটলিস্টে আছি: ট্রাম্প

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচির 

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

কেইন বনাম হালান্ড, কাকে সেরা বললেন ইংলিশ অধিনায়ক?

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

বন্যা, ঝড় ও অতিবৃষ্টিতে ইসলামের নির্দেশনা

‘কখনো হাল না ছাড়া’ দল হিসেবে আর্জেন্টিনাকে মানুষ মনে রাখুক: স্কালোনি

এক সপ্তাহে দ্বিতীয়বার ব্ল্যাকআউটে কিউবা

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিল সুপার কম্পিউটার

১০

‘বৈষম্যহীন দেশের জন্য এত রক্ত দেওয়ার পরও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে’

১১

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

১২

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র / ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অনুমতি

১৩

টানা বৃষ্টিতে পানের বরজে ধস, স্বপ্নভঙ্গ চাষিদের 

১৪

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম কাদের

১৫

কোরআনের যে ৪০ আয়াত প্রতিটি মুসলিমের মুখস্থ থাকা উচিত

১৬

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

১৭

মিয়ানমারে ২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

১৮

বন্যপ্রাণীর সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর

১৯

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

২০
X