কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডনে বসে ইংলিশ স্যুপ খেয়ে ‘মানুষ মারা শেখাচ্ছেন তারেক জিয়া’

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচনী প্রচার চালানোর সময় কথা বলছেন আইনমন্ত্রী। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচনী প্রচার চালানোর সময় কথা বলছেন আইনমন্ত্রী। ছবি : কালবেলা

লন্ডনে বসে ইংলিশ স্যুপ খায়, ইংলিশ বিফ খায় আর বাংলাদেশের মানুষ কেমন করে মারতে হবে তারেক জিয়া শেখাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচনী প্রচার চালানোর সময় উপজেলার বাদৈর ঈদগা মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দল জনগণের সম্পৃতা হারালে তারা টিকে থাকতে পারে না। বিএনপির অবস্থাও এমন হবে।

আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক বিএনপি ও জামায়াত ইসলাম তা চায় না। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়। নির্বাচনে জনগণের আগ্রহ দেখে বিএনপি ভীত হয়ে সন্ত্রাস করছে। সন্ত্রাসী করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সময় জনগণকে আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রতিবাদ করার আহ্বান জানান মন্ত্রী।

এর আগে মন্ত্রী উপজেলার তিনলাখ পীর এলাকায় একটি পথসভা করেন। এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানি, বিনাউটি ইউনিয়নের চেয়ারম্যান বেদন খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X