সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

যত বেশি ভোট, তত বেশি উন্নয়ন : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জে নির্বাচনী পথসভায় বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা
মানিকগঞ্জে নির্বাচনী পথসভায় বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা

বিএনপি খুনের রাজানীতি করে আবার ক্ষমতায় আসতে চায়। তারা এখনো নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু আপনারা আগামী নির্বাচনে দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন। যে এলাকা যত বেশি ভোট দেবে, সেই এলাকায় তত বেশি উন্নয়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বিএনপি শুধু ধ্বংসের রাজনীতি করে। এ রাজনীতি করে তারা মানুষের ভোটের অধিকার হরণ করতে চায়। তারা আগুন নিয়ে খেলে। আগুন দিয়ে প্রতিষ্ঠান, মানুষ, পশু, বই পোড়ায়। তারা গ্রেনেড হামলা করে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জেলার সাটুরিয়ায় উপজেলার বালিয়াটির হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বাদশ সংসদ নির্বাচনের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ শিল্প প্রতিষ্ঠান গড়ে, বিএনপি ক্ষমতায় এলে ধ্বংস করে। এই বালিয়াটি বাজার আমার পিতা কর্নেল মালেক তৈরি করে দিয়েছিল। আর বিএনপি সেটা ভেঙে দিয়েছিল।

তিনি আরও বলেন, করোনার সময় বিএনপি কোথায় ছিল। কোনো সাহায্য করেছে? মানুষের হাতে কিছু দিয়েছে? আমরা বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিয়েছি।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি এখনো ভোটের বিরোধিতা করছে। ট্রেন পুড়িয়ে উন্নয়ন করা যাবে না ও ভোটও পাওয়া যাবে না। ভোটও বন্ধ করাও যাবে না। বিএনপি চায় ভোট বন্ধ হয়ে যাক। ভোট না দিলে সরকার গঠন হবে না। তখন দেশে অরাজকতা সৃষ্টি হবে। নির্বাচন বন্ধ হয়ে গেলে দেশে অরাজকতা সৃষ্টি হবে।

এ সময় সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ, জেলা আওয়ামী লীগের সদস্য মো. রুহুল আমিন, ইউনিয়ন চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১০

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১১

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১২

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৩

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৪

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৫

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৬

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৯

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

২০
X