কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদপুনর্মিলনীতে তিন হাজার মানুষকে খাওয়ালেন আফজালুর রহমান

ঈদপুনর্মিলনীতে তিন হাজার মানুষকে খাওয়ালেন আফজালুর রহমান

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর আয়োজনে ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বাবু রোববার (২ জুলাই) নগরীর সার্কিট হাউস সংলগ্ন জিমনেসিয়ামে অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে সদরের বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে, বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা ও সুধীজনকে আমন্ত্রণ জানানো হয়। গরুর মাংস, মাসকলাই ডাল আর জর্দা দিয়ে আপ্যায়ন করা হয় নেতাকর্মীদের। অন্তত তিন হাজার নেতাকর্মীকে আপ্যায়ন করা হয় অনুষ্ঠানে। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ময়মনসিংহ সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। মনোনয়নপ্রত্যাশী হিসেবে এলাকায় গণসংযোগ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন কয়েক বছর ধরেই।

রোববার আয়োজিত ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুরের এমপি নাজিম উদ্দিন আহমেদ, সংরক্ষিত আসনের এমপি মনিরা সুলতানা মনি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁঞা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রেস ক্লাব সম্পাদক অমিত রায়সহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের উদ্যোগে নগরীর আঠারোবাড়ি বিল্ডিং নিজ বাসভবনে ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে নগরীর হিন্দু সম্প্রদায়ের সব পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X