সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭ এএম
অনলাইন সংস্করণ

২২শ' পিস ইয়াবাসহ কিলার জাফর ও তার দুই সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২২শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া কিলার জাফর ও তার দুই সহযোগী। ছবি : কালবেলা
চট্টগ্রামের সীতাকুণ্ডে ২২শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া কিলার জাফর ও তার দুই সহযোগী। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইয়াবা বিক্রি করার সময় কিলার জাফরসহ তার দুই সহযোগী আব্দুল মান্নান ও রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড পৌরসদরের ঈদগাহ মাঠের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জাফর সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুরের মৃত আব্দুল আজিজের পুত্র, আব্দুল মান্নান প্রকাশ মনা (৩৮) সে একই এলাকার ফকিরহাট এলাকার মৃত গিয়াস উদ্দিনের পুত্র ও রুবেল পৌরসভার মৌলভী পাড়ার মৃত হানিফের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিলার জাফর তার দুই সহযোগীসহ ইয়াবা বিক্রির উদ্দেশে সীতাকুণ্ড পৌরসভা এলাকার ঈদগা মাঠের পাশে অবস্থান করছেন। এ সময় এসআই নাসুরুল উল্লাহ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২২ শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হওয়া তিন জন সীতাকুণ্ডের ত্রাস মো. আলীর সহযোগী।

সীতাকুণ্ড মডেল থানার (ওসি) তদন্ত আবু সাঈদ বলেন, কিলার জাফরের বিরুদ্ধে চাঁদাবাজি, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪টি মামলা আছে। এ ছাড়া আব্দুল মান্নানের বিরুদ্ধে ৩টি মামলা ও রুবেলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছরের রীতি ভাঙলেন ‘ডিসি সারওয়ার’

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১০

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১১

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১২

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৩

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৪

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৫

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৬

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৭

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৯

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

২০
X